ওজন কমাতে খান ‘এগ টমেটো স্যুপ’
বাংলাপ্রেস ডেস্ক: ওজন কমাতে একটি মানানসই খাবার হচ্ছে স্যুপ। এটি একদিক থেকে যেমন লো ক্যালরি সমৃদ্ধ, অন্যদিকে স্বাস্থ্যের জন্য উপকারী। বর্তমানে বাজারে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে টমেটো। এ সময় ডায়েটে রাখতে পারেন এক বাটি এগ টমেটো স্যুপ।
যা যা প্রয়োজন
বড় তিনটি টমেটো, ২ চা চামচ ভিনেগার, ১টি পেঁয়াজ কুচি, ১/৪ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, ১ টেবিল চামচ তেল, ৩টি ডিমের সাদা অংশ, ৫ কাপ চিকেন স্টক, আধা চা চামচ চিনি, পরিমাণমতো লবণ, ১ টেবিল চামচ সয়াসস, ধনেপাতা কুচি।
প্রণালি
পানি ফুটিয়ে তাতে টমেটো দিন। পাতলা খোসা ফেটে গেলে টমেটো তুলে খোসা ছাড়িয়ে নিন। টমেটোগুলো ছোট ছোট করে কেটে ফেলুন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। এবার এতে চিকেন স্টক, সয়াসস, ভিনেগার, গোলমরিচ, পরিমাণমতো লবণ ও চিনি দিন। ফুটে উঠলে মৃদু আঁচে ১০ মিনিট চুলায় রেখে দিন।
এবার স্যুপে ডিমের সাদা অংশ মিশিয়ে নেড়ে দিন। টমেটো দিয়ে ৩ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এগ টমেটো স্যুপ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি