৬ মে ২০২৬

ওবায়দুল কাদেরকে আয়না দেখতে বললেন ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওবায়দুল কাদেরকে আয়না দেখতে বললেন ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও দলের চেহারা আয়নায় দেখতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের ও তার দলের চেহারা আয়নায় দেখা উচিত। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে আগের রাতে ভোট দিয়েছে। জোর করে ক্ষমতায় বসেছে। সম্প্রতি দুর্গাপূজায় ঘটা সহিংসতার ঘটনা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটিয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার জন্যই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটায়। বিভিন্ন মামলায় বরকতউল্লাহ বুলুসহ বিএনপি নেতাকর্মীদের জড়ানো এর উদাহরণ। এ সময় নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণে আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি, কিন্তু এই সরকার কোনোকিছু গ্রহণ করেনি। তাই নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি