৭ মে ২০২৬

অন্যায়ের সাথে আপোষ না : ওসি আমিনুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অন্যায়ের সাথে আপোষ না : ওসি আমিনুর

ফরিদপুর থেকে সংবাদদাতা : সততার সাথে কাজ করে যাওয়া, অন্যায়ের সাথে আপোষ না করা, ঘুষ-দুর্নীতিকে না বলা, অসহায় মানুষের পাশে দাড়ানো, দাঙ্গা বাজকে দমন, কেউ আইনের সহায়তা চাইলে সাথে সাথে তাকে আইনের সহায়তা দেওয়া, অপরাধীদের শক্ত হাতে দমন করে শান্তি শৃংখলা বজায় রাখাই আমার কাজ।

আলাপচারিতার সময় এ সব কথা বলেন ফরিদপুরের বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। তিনি আরও বলেন, সঠিক কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন কারণে জটিলতার সৃষ্টি হতে পারে। আইন শৃংখলা ঠিক রাখার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আইনের সঠিক ব্যবহার করতে গিয়ে কেউ যদি অখুশি হয় তা হলে প্রশাসনের কিছু করার নেই। আইন সবার জন্য সমান। একজন ধনী লোক যেমন আইনের সহযোগিতা পাবে তেমনি একজন ভ্যান চালকও আইনের সহযোগিতা পাবে।

পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। সরকার আমাকে জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য চাকুরী দিয়েছে। কিছু দিন ধরে আমার থানা এলাকার কয়েকটি জায়গায় কিছু লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং দুইটি জায়গায় দুইজন মার্ডারও হয়। ওই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরই আসামি করে মামলা হয়েছে। কারন অপরাধীকে তার অপরাধের সাজা পেতেই হবে। কোন নির্দোষ ব্যক্তিকে পুলিশ কখনও হয়রানি করে না। যে সকল এলাকায় সংঘর্ষ হয়েছে, সে সকল এলাকা এখন শান্ত। মার্ডারের সাথে যারা জড়িত তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমি যে দিন এই থানায় যোগদান করেছি, আমার সকল অফিসারদের বলে দিয়েছি কোন নির্দোষ লোক যেন কোন প্রকার হয়রানি না হয়। আর কোন লোক আইনের সহযোগিতা চাইলে সাথে সাথে তাকে আইনের সহযোগিতা করবে। আমি যত দিন চাকরী করবো অন্যায়ের সাথে কখনও আপোষ করবো না। উল্লেখ্য সম্প্রতি কিছু দিন আগে উপজেলার কয়েকটি এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওসি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। ঘটনার পর থেকে উভয় গ্রুপই শান্ত হয়ে গেছে। দেখা গেছে ওসি কোন অপরাধীকে ছাড় দেননি। ওসির এই সাহসিকতার কারণে বিভিন্ন এলাকার সচেতন মহল ধন্যবাদ জানান ওসি আমিনুর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি