অনুমতি ছাড়া সিনেমা সম্প্রচার করায় 'চ্যানেল নাইন' কে উকিল নোটিশ
আবু ইউসুফ রাসেল, ঢাকা: অনুমতি ছাড়া নিজের সিনেমা সম্প্রচার করার দায়ে চ্যানেল নাইন কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার রিয়াজুল রিজু।
উকিল নোটিশ সূত্রে জানা যায়, বিগত ১৪ এপ্রিল ২০১৯ (পহেলা বৈশাখ) তারিখে। ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বমোট আটটি বিভাগে পুরস্কার বিজয়ী 'বাপজানের বায়োস্কোপ' নামক চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালকের অনুমতি না নিয়েই সম্প্রচার করে চ্যানেল নাইন। যার ফলে ছবিটির প্রযোজক-পরিচালক রিয়াজুল রিজু'র পক্ষে এই উকিল নোটিশটি পাঠান অ্যাডভােকট এম.এইচ তানভীর।
এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার রিয়াজুল রিজু বলেন, বাপজানের বায়োস্কোপ' চলচ্চিত্রটি আমার নামে কপিরাইট এবং সেন্সরশিপ নেয়া। সে জায়গা থেকে ছবিটি চালানোর আগে চ্যানেল নাইন আমার কাছ থেকে কোন ধরনের অনুমতি নেয়নি। এতে করে আমার আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, ছবিটি চ্যানেল নাইনে চলার সময় অনেকে আমাকে জানিয়েছে ছবিটি চ্যানেল নাইনে প্রচার হচ্ছে। প্রতিউত্তরে আমি জানি না বলা ছাড়া আর কিছুই বলতে পারিনি। নিজের ছবি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে অথচ আমি নিজেই জানিনা বিষয়টি খুবই অপমানজনক। যার দ্বারা আমার আর্থিক ক্ষতির পাশাপাশি মানহানিও হয়েছে। যার জন্য এই উকিল নোটিশটি পাঠিয়েছি।
‘বাপজানের বায়স্কোপ’-এর কাহিনি আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। ২০১৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। মুক্তির শুরু থেকেই বিভিন্ন কারণে এখন পর্যন্ত আলোচনায় রয়েছে ছবিটি। যেখানে বায়স্কোপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা রয়েছে। সমাজপতিরা এটা পছন্দ করে না। ফলে তৈরি হয় সংঘাত। সিনেমাটির গল্প ও সংলাপ রচনা করেছেন মাসুম রেজা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি