৬ মে ২০২৬

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১২ এএম
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

বাংলাপ্রেস ডেস্ক:  অনুমতি ছাড়া একজন নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক পুরুষ।  আর এ কারণে তাকে গুণতে হয়েছে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা। 

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। 

রোববার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এই রায় দিয়েছেন আবুধাবির ফৌজদারি আদালত।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবির ফ্যামিলি, সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই রায় দেন। 

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত আসামি ওই নারীর ছবি ও ভিডিও ক্লিপ একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এতে ওই নারী মানসিক কষ্টের পাশাপাশি তার সামজিক সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালতে মামলাটি করেন।

খালিজ টাইমস বলছে, গত মার্চে আবুধাবির ফৌজদারি আদালত একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। পরে আপিল আদালতও রায় বহাল রাখে। অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত হয়।

রায়ে আদালত বলেছেন, গোপনীয়তার লঙ্ঘন একটি অন্যায় কাজ যা ওই নারীকে নৈতিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কেউ যদি অন্যের ক্ষতি করে, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তা করুক না কেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

আদালতের রায়ে বলা হয়, বাদী তার সম্মান ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার দিরহাম দাবি করলেও তথ্যপ্রমাণে কোনো উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা দীর্ঘমেয়াদে সামাজিক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়নি। আদালত মনে করেছে, মানসিক যন্ত্রণা, উদ্বেগ ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহামই যথেষ্ট।

 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি