৯ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস
বাংলাপ্রেস ডেস্ক: প্রবল গণ আন্দোলন আর সহিংসতার মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে অন্তবর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব অনুযায়ী এই অন্তবর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান। একইসঙ্গে তিনি এও জানান, ছাত্র-জনতার আহ্বানে দেশের কল্যাণে দায়িত্ব গ্রহণে ইতোমধ্যেই সম্মতি প্রকাশ করেছেন মুহাম্মদ ইউনূস।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি