৬ মে ২০২৬

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিপি নুরুর একাত্মতা প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিপি নুরুর একাত্মতা প্রকাশ

জাতীয় ডেস্ক: রোকেয়া হল ছাত্র সংসদে পুনরায় নির্বাচন ও হল প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগসহ ৪ দফা দাবিতে আমরণ অনশনরত রোকেয়া হলের ৫ শিক্ষার্থীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার দুপুরে অনশনস্থলে এসে নুরুল হক নুর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির সাথে একমত পোষণ করেন। এসময় নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, আমি মনে করি তাদের দাবি যুক্তিসঙ্গত। রোকেয়া হলের প্রভোস্টের এই পদে বহাল থাকার কোন নৈতিক অধিকার নেই। শিক্ষার্থীরা সারারাত হলের বাইরে থাকা স্বত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন নুর।

বুধবার রাত ৯ টা থেকে হলের মুল ফটকে অবস্থান নিয়েছেন রোকেয়া হলের ৫ শিক্ষার্থী। চার দফার মধ্যে আরও রয়েছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনশনকারী শিক্ষার্থীরা হলেন, রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি, জয়ন্তী রায়না। সায়িদা আফরিন শাফি গণমাধ্যমকে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি