অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা মিয়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করায় নিরাপত্তার স্বার্থে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে নৌ-রুটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার পর্যন্ত সব জাহাজ চলাচল করবে।
তিনি আরও জানান, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
এদিকে মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ না হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বাড়ছে। এখনো সীমান্তের ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি। গত কয়েকদিন ধরে ঘুমধুম ও তুমব্রু এলাকার পাশ্ববর্তী সীমান্ত এলাকায় গোলাগুলি বেড়ে যাওয়ায় আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে সরে যাচ্ছে স্থানীয়রা। মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিনের সংঘাতে এপারের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে আর আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
সীমান্তের পরিস্থিতি পরিদর্শন শেষে গত ৬ ফেব্রুয়ারি বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা স্থানীয়দের সর্তক থাকার পাশাপাশি সীমান্ত এলাকার পাশ্ববর্তী সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ জানিয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি