১৮ আগস্ট ২০২৬

অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৭ এএম
অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে আবেদন করা যাবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরে তা বাতিল করেছেন এমন শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।

যেভাবে আবেদন করবেন

রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ থেকে ‘Honours Login’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৫টি কলেজের বিষয় পছন্দক্রমে নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে। তবে রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই। রিলিজ স্লিপে আবেদন করতে কোনো ফি দিতে হবে না।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি