৬ মে ২০২৬

অমিতাভ বচ্চনকে চড় মেরেছিলেন কে জানেন ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অমিতাভ বচ্চনকে চড় মেরেছিলেন কে জানেন ?

বিদেশ ডেস্ক: অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশা। তাঁকে নাকি চড় মেরেছিলেন এক নায়িকা। এতদিন পরে সেই কথা প্রকাশ্যে শেয়ার করলেন তিনি। সেই নায়িকা কে জানেন?

ওয়াহিদা রহমান। হ্যাঁ, ওয়াহিদাই চড় মেরেছিলেন অমিতাভকে। তবে তা নেহাতই চরিত্রের প্রয়োজনে। সুনীল দত্ত পরিচালিত ‘রেশমা অউর শেরা’ মুক্তি পেয়েছিল ১৯৭১ সালে। সে ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন এই জুটি। চিত্রনাট্যের দাবি মেনে অমিতাভকে চড় মারতে হয়েছিল। শুটিংয়ে অমিতাভকে নাকি সপাটে চড় মেরেছিলেন ওয়াহিদা। সম্প্রতি কপিল শর্মার শো-তে সেই কথাই শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সদ্য প্রকাশিত হয়েছে ওই শোয়ের প্রোমো। যেখানে কপিলের প্রশ্নের উত্তরে ওয়াহিদা বলছেন, “চড় খাওয়ার পর অমিতাভ বলেছিলেন,চড়টা বেশ ভালই ছিল।’ ওয়াহিদার সঙ্গে আশা পারেখ এবং হেলেনকেও কপিলের শো-এ আড্ডা মারতে দেখবেন দর্শক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি