৪ মে ২০২৬

অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক: টুইটারে বেশ সক্রিয় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিয়মিত টুইট করে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান দেন তিনি। তার অনুসারীর সংখ্যাও অনেক। সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা তার টুইটার প্রোফাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি আপলোড করে। পরিচিতিতে 'ভালোবাসি পাকিস্তান'ও লেখে হ্যাকাররা। এছাড়া ভারত মুসমানদের নিপীড়ন করছে এমন পোস্টও করা হয়।

পরে অবশ্য অমিতাভের টিম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করেছে। এর আগে বলিউড তারকা অভিষেক বচ্চন, সুশান্ত সিং রাজপুত, শহীদ কাপুর, অর্জুন কাপুরসহ অনেক তারকার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। অ্যাকাউন্ট হ্যাকিং করে, ধর্মবিদ্বেষী বার্তা ও বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের বিষয়ে লেখা হয়। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের হ্যাকাররা বলিউড সেলিব্রেটিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করছে। সূত্র: বলিউড লাইফ

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি