৪ মে ২০২৬

অল্প পেয়াজে সুস্বাদু খাবার রান্নার অসাধারণ সাতটি কৌশল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অল্প পেয়াজে সুস্বাদু খাবার রান্নার অসাধারণ সাতটি কৌশল

জীবনযাপন ডেস্ক: দিন দিন দেশে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। তাই বলে পেঁয়াজ খাওয়া বাদ দেয়াতো যাবে না। তবে কমিয়ে আনতে হবে রান্নায় পেঁয়াজের ব্যবহার। নিশ্চয় ভাবছেন এতে খাবার স্বাদ হবে না! ধারনাটি ভুল। তবে রান্নায় ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করা জরুরি তা জানা প্রয়োজন। অল্প পেঁয়াজ ব্যবহার করেও রান্না সুস্বাদু করা যায়। এতে স্বাদ কিংবা পুষ্টির ঘাটতি হয় না। চলুন তবে জেনে নেয়া যস্ক সেই কৌশলগুলো-

> ডাল রান্না করতে গিয়ে অনেকে শুরুতেই অনেকটা পেঁয়াজ দেন, পরে আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন। শুরুতে পেঁয়াজ দেয়ার কারণে ডালের যে স্বাদ বৃদ্ধি হয় এমনও নয়। তাই ডালে পেঁয়াজ খেতে চাইলে কেবল ফোড়নে দেয়াটাই যথেষ্ট। পেঁয়াজ ছাড়া কেবল রসুন ও মরিচ দিয়ে ফোড়ন দিলেও ডাল সুস্বাদু হবে।

> পেঁয়াজু, ডিম ভাজি ইত্যাদি তৈরিতে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন পেঁপে। হ্যাঁ, চিকন করে পেঁপে ঝুরি করে, পানিতে ভালো করে ধুয়ে চিপে নিলেই ব্যবহারের জন্য একদম তৈরি।

> কাটা পেঁয়াজ দিয়ে রান্না করার বদলে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অভ্যাস করুন। এতে অল্প পেঁয়াজ দিয়েই বেশ সুস্বাদু তরকারি রান্না হবে।

> পাতলা ঝোলের তরকারি খাওয়া বেশ ভালো। এটি স্বাস্থ্যের জন্যও উপকারি। আর ঘন ঝোল খেতে চাইলে আলু সেদ্ধ করে মিহি করে চটকেও ব্যবহার করতে পারেন। এমনকি ভুনা তরকারিতেও দিতে পারেন।

> প্রতিদিনের রেসিপিতে বিভিন্নরকম ভর্তায়, ডিম ভাজিতে আমরা পেঁয়াজ কুচি ব্যবহার করি। এক্ষেত্রে পেঁয়াজ মোটা করে না কেটে চিকন করে কুচি করুন। এতে পেঁয়াজ অনেক কম লাগবে। > সবজি ভাজি করার ক্ষেত্রে অনেকগুলো পেঁয়াজের বদলে অল্প পেঁয়াজ ব্যবহার করুন। কারণ পেঁয়াজ বেশি দিলেই ভাজির স্বাদ বাড়ে না। বরং ভাজি সুস্বাদু করতে তেল গরম হলে কাঁচা মরিচের ফালি ও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিন, নেড়েচেড়ে গন্ধ ছড়ালে সবজি দিয়ে দিন এবং আপনার রেগুলার রেসিপি অনুযায়ী ভাজি করুন।

> মুরগির ঝোল একটু ঘন করতে বেশি পেঁয়াজ ব্যবহার করার অভ্যাস থাকলে তা বাদ দিন। বরং ঝোল ঘন করতে মুরগিতে কয়েক টুকরো পেঁপে দিয়ে রান্না করুন। বেশি পেঁয়াজ ছাড়াই সুন্দর ঝোল হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি