৪ মে ২০২৬

অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরের শেষের দিকে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শেষে হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন। হেলালুদ্দীন বলেন, 'তফসিল ঘোষণার আগেই যাতে ৩০০টি আসনের সব ধরনের ভোটার তালিকা এবং ভোটার তালিকার সিডি প্রস্তুত থাকে সেজন্য প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুর হুদা সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেছেন।'

সচিব বলেন, 'হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। যেহেতু বিদ্যমান ভোটার তালিকায় তারা পুরুষ অথবা নারী ভোটার হিসেবে আছেন। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা আলাদা কবো না। তবে কেউ যদি আবেদন করে তার আবেদনের পরিপেক্ষিতে আমরা তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। তবে আগামী বছর থেকে যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে তখন থেকেই কিন্তু তাদের তৃতীয় লিংগ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি বলেন, ‘আগামী বছর ১ মার্চ থেকে জাতীয় ভোটার দিবস পালনের জন্য সরকার অনুমোদন করেছে। সেজন্য আগামী বছর থেকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্দেশনা দিয়েছেন। দিবসটি উদযাপনের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এখন থেকেই দিবসটি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।'ইসি সচিব আরো জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০টি, সিলেট ও রাজশাহীর দুটি করে কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি