৬ মে ২০২৬

অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   চলতি মাসের শেষে দিকে জাপান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

 

বুধবার ওয়াশিংটনে কেবল নেটওয়ার্ক সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘আমরা একটি সফর করতে যাচ্ছি — প্রেসিডেন্ট প্রথমে জাপান সফর করবেন, এরপর কোরিয়ায় যাবেন এপেক সম্মেলনে অংশ নিতে, যেখানে  পরিকল্পনা অনুযায়ী বিশ্বনেতারা একত্র হবেন।’

বেসেন্ট জাপান সফরের সুনির্দিষ্ট তারিখ জানাননি।  তবে বলেছেন, সফরটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর এপেক সম্মেলন শুরু হবে। 

এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর স্বাক্ষরিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক সাক্ষী হবেন।

ট্রাম্পের এই এশিয়া সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাণিজ্য উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের সময় ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি