১০ আগস্ট ২০২৬

‘অকার্যকর’ হওয়া ৩ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
‘অকার্যকর’ হওয়া ৩ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য ব্যাংকবহির্ভূত ৩ আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে দেশের পুঁজিবাজারে। সোমবার (১০ আগস্ট) দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের এমন বার্তা দিয়েছে ৩ এনবিএফআই।

দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড জানিয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ প্রয়োগ করে অকার্যকর ঘোষণা করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন ১০ আগস্ট থেকে স্থগিত থাকবে।’

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডও দেশের পুঁজিবাজারে এমন বার্তা দিয়েছে বিনিয়োগকারীদের।

আগের দিন রাতে চার এনবিএফআই—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ‘অকার্যকর’ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

এদের মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার হাতবদল হয় সর্বশেষ, গত রোববার ২ টাকা ১০ পয়সায়।

২০০৮ সালে তালিকাভুক্ত হওয়া এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার হাতবদল সর্বশেষ হয় ২ টাকা ৫০ পয়সায়।

অন্যদিকে, ২০০৭ সালে তালিকাভুক্ত হওয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার হাতবদল হয় সর্বশেষ ২ টাকা ১০ পয়সায়।

আগের দিন রাতেই অকার্যকর ঘোষণা করা চার এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

দীর্ঘ সময় ধরে নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে ডুবে জেরবার হয় এদের আর্থিক স্বাস্থ্য।

অন্তর্বর্তী সরকারের সময় থেকে ‘অবসায়ন’ নিয়ে আলোচনায় থাকা ছয় এনবিএফআইয়ের মধ্যে শেষ পর্যন্ত চারটির বিষয়ে ব্যাংক রেজল্যুশন আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

আপাতত অকার্যকর হওয়ার তালিকা থেকে রক্ষা পেয়েছে পিপলস লিজিং ও প্রিমিয়ার লিজিং।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ চার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয় বলে জানিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, অকার্যকর ঘোষণা ও প্রশাসককে দায়িত্ব দেওয়ার পাশাপাশি এ চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর নিয়োগ বাতিল করা হয়েছে।South Asians & Diaspora

এর আগে গত জানুয়ারিতে আর্থিক অনিয়মে জেরবার হওয়া এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সেসময় এগুলোকে অবসায়ন করার পাশাপাশি গত জানুয়ারিতে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে কার্যকর করতে তিন মাস সময় দেওয়া হয়েছিল। গত এপ্রিলে সেই সময় শেষ হয়।

এরপর গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক অবসায়নের তালিকায় থাকা প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডকে (বিআইএফসি) ‘অকার্যকর’ ঘোষণা থেকে বাঁচতে নতুন করে তিন মাস সময় দেয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি