৪ মে ২০২৬

ঐশ্বরিয়ার ছবি শেয়ার করলেন অভিষেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐশ্বরিয়ার ছবি শেয়ার করলেন অভিষেক

বিনোদন ডেস্ক: দিন কয়েক আগেই আরাধ্যা বচ্চনকে নিয়ে মুম্বই ছেড়েছেন ঐশ্বর্যা-অভিষেক। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে স্বপরিবারে মালদ্বীপ গিয়েছেন। কিন্তু শুধু ছুটি নয়। নিজেদের একটা স্পেশ্যাল দিনও মালদ্বীপে সেলিব্রেট করলেন তারা।

গত ২০ এপ্রিল বিবাহবার্ষিকী ছিল ঐশ্বর্যা-অভিষেক। ১২ বছরের দাম্পত্য তাঁদের। সেই উপলক্ষ্যেই ঐশ্বর্যার একটি সাহসী ছবি শেয়ার করলেন অভিষেক।

অভিষেকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে পুলের জলে সময় কাটাচ্ছেন ঐশ্বর্যা। সঙ্গে রয়েছে আরাধ্যাও। অভিষেক লিখেছেন, ‘আনন্দ…।’

‘ফ্যানি খান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। অন্য দিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। রিয়েল লাইফের জুটির রিল লাইফেও ফেরার কথা হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবিতে।

[embed]http://www.instagram.com/p/Bwe1U-zJag5/?utm_source=ig_embed[/embed]

কিন্তু বিভিন্ন কারণে সে প্রজেক্ট বাতিল হয়ে যায়। মালয়েশিয়া থেকে ছুটি কাটিয়ে ভারতে ফেরার পর ফের নতুন কোনও ছবি নিয়ে অভিষেক-ঐশ্বর্যা জুটি দর্শকদের সামনে আসেন কিনা, সেটাই এখন দেখার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি