৫ মে ২০২৬

ঐক্যফ্রন্টের রোডমার্চ শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের রোডমার্চ শনিবার

বালাপ্রেস ডেস্ক : নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার-হয়রানির প্রতিবাদে শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ শুক্রবার পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘হামলার প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি। পথিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা হবে। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’রোডমার্চে কামাল হোসেনের যাওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার উপস্থিতি নিশ্চিত নয় বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ। তবে আ স ম রবসহ সিনিয়র নেতারা এতে অংশ নেবেন।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে ফুল দেয়া ও বিজয় র‌্যালি বের করার কর্মসূচি দিয়েছে ঐক্যফ্রন্ট। ১৭ ডিসেম্বর সোমবার তাদের ইশতিহার ঘোষণা করা হবে। এদিকে শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের শ্যামপুরে নির্বাচনী পথসভা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি