৫ মে ২০২৬

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন

বাংলাপ্রেস ডেস্ক : গাইবান্ধা-৩ (পলাশবাড়ি- সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও কাজী জাফরের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর ছোট ভাই বাদশা চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন। ৬ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক।

১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভ করেন ও কৃষি মন্ত্রণালয়ের সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৬০ সালে বৃত্তি নিয়ে ১৯৬৩ সালে টেকসাস অ্যান্ড এস থেকে এমএসসি এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে যোগদান দেন।

রাজনৈতিক জীবনে ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৮৪ সালে এইচএম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পরবর্তী সময় তিনি ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. টিআইএম রাব্বী চৌধুরী ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। সভাপতি সরকারি প্রতিশ্রুতি কমিটি, কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও বিভিন্ন সময়ে বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি এইচএম এরশাদের জাতীয় পার্টি ছেড়ে কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর মারা যাওয়ার পর থেকে ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি