৫ মে ২০২৬

ঐক্যফ্রন্টের পোস্টারে খালেদা জিয়ার ছবি নয় : ইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের পোস্টারে খালেদা জিয়ার ছবি নয় : ইসি

বাংলাপ্রেস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দলীয় জোটের প্রার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি প্রচার কাজে ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেয়া হয়েছে। শরিক দলের প্রার্থীদের প্রচার কাজে খালেদা জিয়ার ছবি ব্যবহারের সিদ্ধান্ত চেয়ে গত ১৩ ডিসেম্বর বিএনপি ইসি সচিবকে চিঠি দিলে বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত জানায় কমিশন।

প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনে গণফোরাম, জেএসডি, এলডিপি ও নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট। বিএনপিকে দেয়া সিদ্ধান্তের চিঠিতে বলা হয়-গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি