ঐক্যফ্রন্টে ঐক্য নেই : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগাখিঁচুড়ি অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণের বাইরে। আবারো বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালের দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ বইছে বলে ইইউকে জানায় আওয়ামী লীগ।
পরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই প্রার্থীদের হয়রানির মনগড়া অভিযোগ করছে বিএনপি। তার দাবি, মনোনয়ন নিয়ে বিএনপি-ঐক্যফ্রন্টেই হযবরল অবস্থা। ওবায়দুল কাদের বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। আবারো দাবি করেন, মনোনয়ন নিয়ে শরীকদের সাথে কোন টানাপোড়েন নেই। বানরের পিঠাভাগ হবে না বলে আবারো ইঙ্গিত দেন তিনি।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি