ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি।
এদিন সকালে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে। এছাড়াও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি