অহনাকে আঘাত দেওয়া ট্রাক ড্রাইভারের স্বীকারোক্তি

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : অভিনেত্রী অহনা রহমানের সড়ক দুর্ঘটনা মামলায় গ্রেফতার ট্রাক ড্রাইভার মোহাম্মদ সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
রোববার (১৩ জানুয়ারী) ঢাকা মহানগর হাকিম আসামির জবানবন্দি রেকর্ড করেন। আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত জবানবন্দি রেকর্ড শেষে। উত্তরা পশ্চিম থানার এসআই হুমায়ন কবীর আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির ওই জবানবন্দি রেকর্ড করেন। শওকত আকবর (আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এসব তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, পুরান ঢাকায় শুটিং শেষে ৯ জানুয়ারি রাতে অহনা ব্যক্তিগত গাড়ি চালিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন। এ সময় খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু অহনার সঙ্গে ছিলেন। রাত সোয়া ৩টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে লেকড্রাইভ রোডে এলে পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে ধাক্কা দেয়। অহনা গাড়ি থেকে বের হয়ে ট্রাকচালককে নামতে বললে উল্টো চালক ইচ্ছে করে তাদের গাড়ির পেছনে আবারও জোরে ধাক্কা দেয়। এতে ট্রাকচালকের পাশের দরজায় উঠেন অহনা। আর অহনাকে নিয়েই চালক ট্রাক চালানো শুরু করেন।
[embed]http://www.youtube.com/watch?v=1y2bSlWyiZ4[/embed]এ সময় অহনা ট্রাকের দরজা ধরে ঝুলতে থাকেন। আর ট্রাকের পেছনে পেছনে দৌড়াতে থাকেন মিতু। ট্রাকটি জোরে বাঁক নেয়ার সময় ১২ নম্বর সেক্টরে উল্টে পড়ে যায়। ছিটকে পড়েন অহনা রাস্তার ওপর। চালক ও সহকারী পরে ট্রাক ফেলেই পালিয়ে যায়। অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ট্রাকের ড্রাইভার সুমনকে শনিবার ভোরে আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি