৬ মে ২০২৬

অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।ঢাকায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, চিকিৎসকরা দগ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের অনেকের অবস্থা ভালো না। আমরা চেষ্টা করছি তাদের যথাযথ চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখার। চিকিৎসকরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। সবার দোয়া প্রয়োজন।’এরপর মন্ত্রী নগরের চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের একটি ভবনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন এবং পরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে যান।

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা খাতে দেশ এগিয়ে যাচ্ছে। আগে দেশে মাত্র একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। গত পাঁচ বছরেই আরো তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ এবং প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’জাহিদ মালেক বলেন, ‘আগে যেখানে মেডিকেল যন্ত্রপাতি কম ছিল সেখানে আমরা অনেক ভারি-ভারি এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি সংযোজন করেছি। স্বাস্থ্যসেবা খাতে লোকবল তৈরি হয়েছে। দেশে দুই শতাধিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং হোমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সহস্রাধিক। তবে শুধু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা প্রতিষ্ঠান থাকলেই চলবে না সেগুলোর মানোন্নয়ন প্রয়োজন। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠিন কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর, আমাদের ওপর আস্থা রেখেছেন। তার আস্থার প্রতিদান দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি