২২ জুন ২০২৬

অগ্নিদগ্ধে মৃত্যুর পথযাত্রী মিরাজের বাঁচার আর্তনাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অগ্নিদগ্ধে মৃত্যুর পথযাত্রী মিরাজের বাঁচার আর্তনাদ
সুলতানা মাসুমা,লক্ষীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কলচমা গ্রামের হতদরিদ্র আব্দুর রহমানের পুত্র মিরাজ হোসেন পরিবারের অভাব লাঘব করতে মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকুরী নেয় কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে। ঝুকিপুর্ন ভাবে সংযোগের কাজ করতে গিয়ে দালাল বাজার এলাকায় ৭ মাস পুর্বে বিদ‍্যুৎ লাইনে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়। কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিক মামুন হোসেন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে এবং চিকিৎসার খরচ চালায়। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে রামগঞ্জে পিতার বাড়িতে স্থান না হয়ে আলীপুর গ্রামে হতদরিদ্র রিক্সা চালক শশুরের ঘরে তোলে অগ্নিদগ্ধ মিরাজকে। বাড়িতে ফিরে আসার পরে কার্নিভাল প্রতিষ্ঠানে কোন খোজ-খবর না নেওয়ায় শশুর আনোয়ার হোসেন রিক্সা চালিয়ে এবং শাশুড়ি অন্যের গৃহে কাজ করে জামাইয়ের চিকিৎসা চালায়। কিন্তু দিন দিন মিরাজের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সারা শরীরে পচন ধরে মৃত্যুর পথযাত্রী হচ্ছে। এমতাবস্থায় সাংবাদিকদের ধারস্থ হয়ে দেশের বিত্তবানদের কাছে বাচাঁর আকুতি জানিয়ে সাহায্যের প্রার্থনা করছে মিরাজ। মিরাজ বলেন,ইন্টারনেট লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ লাইনে পৃষ্ঠ হয়ে শরীরের ৪৫/৫০ পার্সেন্ট পুড়ে যায়। শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা করার সময় শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও গ্রামে চিকিৎসার করার আশ্বাস দিয়ে কার্নিভাল ইন্টারনেটের মালিক আমাকে শশুরের বাড়িতে নিয়ে আসে। শশুরের ঘরে দিয়ে চিকিৎসা করানো তো দুরের কথা মুঠোফোনও রিসিভ করছে না। অন‍্যের দান করা একটি হুইল চেয়ারে পঙ্গু হয়ে শশুরের ঘাড়ে বোঝা হয়ে পড়ে আছি। শশুর রিক্সা চালক আনোয়ার হোসেন বলেন,আমার ৮ মেয়ে সন্তানের মধ্যে ৬ষ্ঠ মেয়ের জামাতা মিরাজ। তার বাবা হার্টের রোগী হলেও চিকিৎসা নিতে পারছে না,তার মধ্যে ছেলের চিকিৎসা তো আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। মিরাজের দুধের শিশু ও স্ত্রীর কথা বিবেচনা করে দেশের মানুষ যদি একটু সহানুভুতি দিলে আল্লাহর রহমতে জামাই সুস্থ হতে পারবে। কার্নিভাল ইন্টারনেটের মালিক মামুন হোসেন বলেন,আমি দীর্ঘ সময় মিরাজের চিকিৎসা ব্যয় বহন করেছি। উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন বলেন,আমি খোজ-খবর নিয়ে রোগী কল্যান সমিতির থেকে কিছু ঔষধপত্রের ব্যবস্থা করবো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি