৬ মে ২০২৬

অফিসের সময় ৮টা-৩টা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অফিসের সময় ৮টা-৩টা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল- রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এতে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানান। নতুন সিদ্ধান্ত মোতাবেক, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকিংয়ে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি