৬ মে ২০২৬

অধ্যক্ষ মীর মুহাঃ হাবিবুল্লাহ্’র ২১তম মৃত্যু বার্ষিকী আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অধ্যক্ষ মীর মুহাঃ হাবিবুল্লাহ্’র ২১তম মৃত্যু বার্ষিকী আজ
রমেশ চন্দ্র সরকার ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৩ এপ্রিল (মঙ্গলবার) রাজারহাটের উন্নয়নের সূতিকাগার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত মীর মুহাঃ হাবিবুল্লাহ্ ’র ২১ তম মৃত্যুবার্ষিকী। ২০০০ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল তিনি পরলোক গমন করেন। তাঁর বলিষ্ঠ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে, রাজারহাট থানা , ১৯৭৩ খ্রিষ্টাব্দে সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ, রাজারহাট শিশু নিকেতন ও রাজারহাট আদর্শ মহিলা কলেজ। সে সময় সদ্য প্রতিষ্ঠিত রাজারহাট থানাকে বিদ্যুৎ ও টেলিফোন সেবার আওতায় নিয়ে আসা সহ অত্র এলাকার শিক্ষা বিস্তারে ও সার্বিক উন্নয়নে তিনি বিশেষ অবদান রেখে গেছেন। ২১ তম মৃত্যুবার্ষিকীতে শিক্ষানুরাগী প্রয়াত অধ্যক্ষ মীর মুহাঃ হাবিবুল্লাহ্কে শ্রদ্ধাভরে স্মরণ করছে সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ পরিবার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি