অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিপিএল দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে তার নেতৃত্বেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
বিপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার নেতৃত্বের দায়িত্ব দিলো প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে দলটির নেতৃত্ব দিবেন তামিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে নেতৃত্ব
প্রাইম ব্যাংক নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’
বিপিএলের মতো ডিপিএলেও সতীর্থ হিসেবে মুশফিক-সৌম্যকে পাচ্ছেন তামিম। তাছাড়া মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা আছেন দলে।
তবে প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছেন শরিফুল ইসলাম। এই ইনফর্ম পেসারের ঘাটতি পূরণ করতে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। তাছাড়া রুবেল হোসেন, আশিকুজ্জামানরাও আছেন পেস বিভাগে। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
সোমবার (১১ মার্চ) পর্দা উঠছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামবে প্রাইম ব্যাংক। যেখানে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি