অচিরেই রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে !

বাংলাপ্রেস অনলাইন: কাছাকাছি সময়েই প্রিয়াঙ্কা-নিক এবং রণবীর কাপুর-আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরইমধ্যে প্রিয়াঙ্কা-নিক দুজনে বাগদান পর্ব সেরে নিয়েছেন। অথচ রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন কেবল গুঞ্জনই রয়ে গেল। এদিকে বলিউডের আলোচিত দুই তারকা দীপিকা-রণবীর সিংও নাকি বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন। আর এসব কারণে আলিয়া-রণবীরে বিয়ে নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এখন নাকি আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শেষ হওয়ার অপেক্ষায় দুই পরিবার। শুটিং শেষ হলেই দুই তারকার বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করা হবে।
শোনা যাচ্ছে, রণবীর কাপুরের বাবা-মা নাকি মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে দেখা করবেন। রণবীরের বাবা-মায়ের সঙ্গে আলিয়ার বাবা-মার দেখা হওয়ার পরই সব কিছু চূড়ান্ত হবে। তবে রণবীর-আলিয়ার কেউই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত কোনও কথা বলতে চান না। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়েই রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া। এরপর সোনাম-আনন্দের বিয়ের অনুষ্ঠানে মুম্বাইয়ের ‘দ্য লীলা’ হোটেলে একসঙ্গে হাজির হন তারা।
তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও চাউর হতে থাকে। তবে একসঙ্গে ঘুরাঘুরি ও প্রেমের ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেলেও এ নিয়ে কেউ কথা বলেননি। গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মন্তব্য করার মতো কিছু ঘটেনি বলেও জানান রণবীর কাপুর। তবে নায়কের বাবা ঋষি কাপুর জানান, রণবীর, আলিয়ার সম্পর্ক নিয়ে সবাই সবকিছু জেনে গিয়েছে। তাই এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই তার। তবে ছেলে যাতে শিগগিরই বিয়ে করে, সে বিষয়ে উদ্যোগী হয়ে ওঠেন ঋষি। রণবীরের বাবা বলেন, এখনই যদি ছেলে বিয়ে করে নেয় তাহলে নাতি, নাতনিদের সঙ্গে খেলার সুযোগ পাবেন তিনি।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি