৬ মে ২০২৬

অচিরেই আওয়ামী লীগের পতন হবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অচিরেই আওয়ামী লীগের পতন হবে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সরকারের ‘বর্বর শাসনের’ বিরুদ্ধে দেশ-বিদেশে ধিক্কার উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না। অচিরেই তাদের পতন হবে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলাধীন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এছাড়াও জিঞ্জিরায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা ও তাদেরকে আহত করার ঘটনা নিঃসন্দেহে কাপুরুষোচিত। ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ কর্তৃক আজকের এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। এ ধরনের হামলায় আবারো প্রমাণিত হলো- বর্তমান আওয়ামী লীগ সরকার কতটা নির্মম, অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী। তিনি বলেন, গত ১২ বছরে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন-সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন-নিপীড়ন চালিয়েছে। দেশ-বিদেশ থেকে যখন আওয়ামী সরকারের ‘বর্বর শাসনের’ বিরুদ্ধে ধিক্কার উঠছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের যখন নাভিশ্বাস অবস্থা- তখন বর্তমান সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আদিম হিংস্রতা শুরু করেছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি