৬ মে ২০২৬

অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
বাংলাপ্রেস ডেস্ক: ‘রাজাকে অপমান’ করার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বিশ্লেষকরা বলছেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হল এই আদালতের রায়ে। থাকসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি। থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। থাকসিনের (৭৬) বিরুদ্ধে এই আইনের আওতায় অভিযোগ আনা হয়। থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’ আইনজীবীর সামনে থেকে আদালত ছেড়ে যান থাকসিন। এ সময় তিনি হাসি মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। থাকসিন বলেন, মামলা ‘খারিজ’ হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ‘রাজাকে অপমান’ করার অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য ইংলাক। তিনি থাকসিনের বোন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি