৬ মে ২০২৬

অবশেষে উড়তে যাচ্ছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অবশেষে উড়তে যাচ্ছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান
বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ সপ্তাহ ধরে আটকে থাকার পর ব্রিটিশ রয়াল নেভির এফ-৩৫বি যুদ্ধবিমানটি আগামী মঙ্গলবার উড্ডয়ন করতে যাচ্ছে।
গত ১৪ জুন যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে যুদ্ধবিমানটি জ্বালানির মাত্রা কমে যাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে হাইড্রোলিক ত্রুটির সম্মুখীন হয়। পরে কেরালার তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। প্রয়োজনীয় মেরামতের পর মঙ্গলবার যুদ্ধবিমানটিকে উড্ডয়নের জন্য চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘বিমানটিকে হ্যাঙ্গার থেকে বের করা হয়েছে ও এটি মঙ্গলবার উড্ডয়ন করবে। তবে আমাদের কাছে প্রযুক্তিগত কোনো তথ্য নেই।’
ভারতের মাটিতে বিমানটির দীর্ঘ উপস্থিতি কৌতূহলের জন্ম দিয়েছিল ও অনেকে প্রশ্ন তুলেছিল, এত আধুনিক বিমান কিভাবে এতদিন ধরে একটি ভিন্ন দেশে অবস্থান করতে পারে। এইচএমএস প্রিন্স অব ওয়েলসের বহরের সদস্য বিমানটি ফিরে যেতে না পারার পর রয়াল নেভির প্রকৌশলীরা এটি মেরামত করার জন্য পরিদর্শন করেন।
তবে তারা এটি মেরামত করতে পারেননি। দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা এফ-৩৫বি বিমানটি মূল্যায়ন ও মেরামতের জন্য ১৪ জন প্রকৌশলীর একটি দল তিরুবনন্তপুরম বিমানবন্দরে পাঠিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, দলটি চলাচল ও মেরামত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম নিয়ে গিয়েছিল। সেই সময়ের ভিডিওগুলোতে বিমানটিকে একটি হ্যাঙ্গারে টেনে নিয়ে যেতে দেখা গেছে।
জল্পনা ছিল, যদি তারা বিমানটি মেরামত করতে ব্যর্থ হন, তাহলে এটি ভেঙে ফেলতে হবে ও সি-১৭ গ্লোবমাস্টার বিমানের মতো বড় কার্গো বিমানে করে এটি নিয়ে যেতে হবে। আটকে থাকা ১১০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমানটির বিষয় হাউস অব কমন্সেও উত্থাপিত হয়েছিল।
দুই সপ্তাহ ধরে ভারতে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন ও প্রতিরক্ষা কর্তৃপক্ষ মেরামতের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে বিমানবন্দরের একজন কর্মকর্তা সোমবার বলেছেন, ‘বিমানটি উড্ডয়নের যোগ্য বলে নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘উড্ডয়ন কখন হবে, লন্ডনে যাওয়ার পথে কোন বিমানবন্দর জ্বালানি ভরার জন্য ব্যবহার করা হবে বা কর্মী ও সরঞ্জাম ফেরত পাঠানোর জন্য বিমান কখন আসবে তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।
লকহিড মার্টিন নির্মিত এফ-৩৫বি হলো অত্যন্ত উন্নত রাডারকে ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান। ছোট রানওয়ে থেকে উড্ডয়ণ ও উল্লম্ব অবতরণের সক্ষমতার জন্য বিমানটিকে বিশেষভাবে মূল্যায়ণ করা হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি