৬ মে ২০২৬

অবশেষে স্বল্প ভোট ব্যবধানে হেরে গেলেন হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবশেষে স্বল্প ভোট ব্যবধানে হেরে গেলেন হিরো আলম
বাংলাপ্রেস ঢাকা: সময়ের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে হেরে গেছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আব্দুল মান্নানসহ ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন হিরো আলম। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯। আর বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন। বগুড়া-৪ (কাহালু - নন্দীগ্রাম) শূন্য আসনের ১১২টি কেন্দ্রে জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪ শত ৫ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫ শত ৭১। বগুড়া-৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মাত্র ৯০৪ ভোটে পরাজিত হয়েছেন। অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকার প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৭৫ ভোট। এই আসনে চার হাজার ২৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি