৭ মে ২০২৬

অবশেষে শপথ নিলেন বিএনপির আরো চার সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে শপথ নিলেন বিএনপির আরো চার সদস্য

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: শপথ শপথ নাটক শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে বিএনপির চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

বিকেলে সোয়া পাঁচটার দিকে এই চারজন সংসদে স্পিকারের দপ্তরে প্রবেশ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ছয়জন নির্বাচিত হন। এর মধ্যে আগইে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান শপথ গ্রহণ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নির্বাচিত হয়েছেন। তবে তিনি শপথ গ্রহণ করছেন না।

শপথ গ্রহণের আগে হারুনুর রশীদ বলেন, দেশে সরকার থাকবে অথচ আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।

একাদশ সংসদ নির্বাচনে ৮টি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচিত ৮ জনের মধ্যে ৬ জন বিএনপির আর দুজন গণফোরামের। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি