৫ মে ২০২৬

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ এএম
অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

 


বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে একটি দল হচ্ছে ‘আমজনতার দল’। দলটির সদস্যসচিব তারেক রহমান গেল মাসে (নভেম্বর) নিবন্ধন না পেয়ে ইসির সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

অন্যদিকে,জনতার দলও নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। ‘জনতার দল’-এর আহ্বায়ক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্য সচিব আজম খান এবং মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি