৫ মে ২০২৬

অবশেষে করোনামুক্ত জেনেলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে করোনামুক্ত জেনেলিয়া

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাননি অনুরাগীদের। অবশেষে ২১ দিন পর নিজেই করোনা মুক্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। জেনেলিয়া জানান, গত ২১ দিন বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। ছিলেন একেবারেই উপসর্গহীন।

সোশ্যাল মিডিয়ায় জেনেলিয়া লেখেন, “গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকীত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।” জেনেলিয়ার সুস্থতার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী রিতেশ।

করোনার হানা থেকে ছাড় পায়নি বলিউড। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিল জয়া বাদে গোটা বচ্চন পরিবার। তবে এখন ভাল আছেন তাঁরা। ভাল আছেন জেনেলিয়াও। ২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া। তাঁদের দুই সন্তান রয়েছে। রিয়ান এবং রাইল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি