৫ মে ২০২৬

অবশেষে কারামুক্ত হলেন সম্রাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবশেষে কারামুক্ত হলেন সম্রাট
বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে কারামুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের (বহিষ্কৃত) সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে চিকিৎসাধীন থাকা সম্রাটকে নিয়ম-কানুন মেনে মুক্তি দিয়েছেন। ইতোমধ্যে তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মুক্তি পান। এর আগে, আজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার (১১ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। এরমধ্যে দিয়ে সম্রাটের বিরুদ্ধে থাকা চারটি মামলায় তার জামিনে আর বাধা থাকে না। সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে বলেন, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় এর আগে জামিন পেয়েছেন তিনি। এবার দুদকের মামলাতেও জামিন পেয়েছেন। তাই তার কারামুক্তিতে আর বাধা নেই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি