৮ মে ২০২৬

অবশেষে ইফার ডিজি শামীম মোহাম্মদ আফজালের বিদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে ইফার ডিজি শামীম মোহাম্মদ আফজালের বিদায়

বাংলাপ্রেস ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদ থেকে বিদায় নিয়েছেন শামীম মোহাম্মদ আফজাল। তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে ইফায় নিয়োগ পান জেলা জজ শামীম আফজাল। পরে দুই দফা তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। আজ তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। শামীম আফজালের সময়ে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্যের অভিযোগে বহুবার খবরে শিরোনাম হয় ইফার ডিজি।

গত ১০ বছরের নিরীক্ষায় (অডিট) প্রতিষ্ঠানটিতে ৭৯৬ কোটি অনিয়মের তথ্য পাওয়া গেছে। অভিযোগের তীর শামীম আফজালের দিকে। ইতিমধ্যে ইফার ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বেতন ভাতার তথ্য তলব করেছে দুদক।

চলতি বছরে শামীম আফজালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগ এনে ইফার কর্মকর্তা-কর্মচারীরা নজীরবিহীন বিক্ষোভ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি