অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন সুস্মিতা

বাংলাপ্রেস অনলাইন :২৭ বছরের মডেল রোহমান শালের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে আপাতত সরগরম বলিউড। শোনা গিয়েছিল, আগামী বছরই নাকি বিয়ে করছেন সুস্মিতা। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা।সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘সকলে যখন জল্পনা করছে, আমি তখন ট্রেনিং করছি। সব গসিপ শেষ হয়ে যাবে... বিয়ে এখনই নয়। তবে রোহমান আমার জীবনে অবশ্যই আছে। আমার জীবনের সত্যিটা শেয়ার করলাম...।’
সুস্মিতা ঘনিষ্ঠ এক বন্ধু সাংবাদিকদের জানিয়েছিলেন, গত দু’মাস ধরে সুস্মিতা এবং রোহমান ডেট করছেন। একটা ফ্যাশন শো-এ ওঁদের দেখা হয়। তার পর ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়েছে। হয়তো পরের বছরই বিয়ে করবে ওরা। সেই গসিপ নস্যাত্ করে দিলেন সুস্মিতা স্বয়ং।সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।
এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। আবার এখনই যে বিয়ে নয়, সে ইঙ্গিতও দিলেন প্রকাশ্যেই
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি