অবসান ঘটলো যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্টের জটিলতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান ঘটেছে। ঢাকায় পাসপোর্ট অধিদফতরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট ছাপানোর যে জটিলতা দেখা দিয়েছিল সে সমস্যার অবসানের পর ওয়াশিংটন ডিসি'র বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১ হাজার ৩শ ৬৪টি আবেদনের বিপরীতে ইতোমধ্যেই ১ হাজার ১শ ০১টি পাসপোর্ট ছাপানো হয়েছে। প্রস্তুতকৃত এসব পাসপোর্ট অবিলম্বে ফেডএক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে ওয়াশিংটন ডিসি'র বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।
উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেলদ্বয় পরিদর্শন করবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৬ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি