
ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশী নাগরিক ২১ জনকে (পুরুষ-০৪, নারী- ১২ ও শিশু-০৫) অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, তাদের বাড়ী নড়াইল,গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় অবস্থিত। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]