৪ মে ২০২৬

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ২ দালালসহ আটক ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ২ দালালসহ আটক ৫
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে ২দালালসহ আটক ৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে জেলার মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ঢাকা জেলার উত্তর বাড্ডা থানার পাচখোলা গ্রামের গৌরঙ্গ সরদার এর ছেলে সাগর সরদার (২৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মন্ডল এর ছেলে হিমু মন্ডল (২২), খুলনা জেলার সদর থানার ডাকবাংলা রেল কলনী গ্রামের মৃত- সোবাহান মাঝী’র ছেলে জুম্মান মাঝী (২৬)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ০২ জনকে (পুরুষ) মোঃ আনিছুর রহমান (৩৬), পিতাঃ মৃত- ফজলুর রহমান এবং মোঃ শামীম মন্ডল (৩২), পিতাঃ আঃ রহমান উভয়ের গ্রাম পোঃ জলুলী, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহকে আটক করা হয়। ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক জানান, বাংলাদেশী ০৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত গমনের চেষ্টার অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধেমহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি