৬ মে ২০২৬

অবৈধভাবে মালয়েশিয়াগামী দুই দালালসহ ৩০ রোহিঙ্গা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবৈধভাবে মালয়েশিয়াগামী দুই দালালসহ ৩০ রোহিঙ্গা আটক

বংলাপ্রেস ডেস্ক: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফ থেকে তারা মালয়েশিয়ায় যেতে চেয়েছিল। আটকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা।বিজিবি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মানবপাচারকারী একটি চক্র শাহপরীর দ্বীপের ঘোলচর ও শুক্রবার ভোররাতে শীলখালীর নোয়াখালীয়া পাড়ায় রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে। এ খবর পেয়ে বিজিবি দুটি পৃথক টহলদল নায়েক সিকদার শফিকুল ইসলাম ও নায়েক সুবেদার ছলাহ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে শাহপরীর দ্বীপ এলাকার ঘোলাচর এলাকা হতে এক দালালসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশু রয়েছে।

অপর অভিযানে নোয়াখালীয়া এলাকায় সাগর তীরবতী একটি জঙ্গল থেকে এক দালালসহ ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ, ১১ জন নারী ও চার শিশু রয়েছে। এসব রোহিঙ্গা মালয়েশিয়াগামী ট্রলারে ওঠার জন্য সাগর উপকূলে অপেক্ষামান ছিল বলে জানায় বিজিবি।আটক দালালরা হচ্ছে- টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকার হাবিবুল্লাহর ছেলে মুহিবুল্লাহ (২০) ও দমদমিয়া গ্রামের আবদুল করিমের ছেলে হুমায়ুন (১৮)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, দালালদের প্রলোভনে মোটা অংকের টাকায় এসব রোহিঙ্গা মালয়েশিয়া গমন করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য দালালদের আটক করতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি