২২ জুন ২০২৬

অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া কেয়ার হোমের মালিক কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া কেয়ার হোমের মালিক কারাগারে


মিনারা হেলেন: অবৈধ অভিবাসীদের চাকরি পাইয়ে দিয়ে প্রায় ২৫ হাজার ডলার (১৯ হাজার পাউন্ড) আয় করায় এক কেয়ার হোম মালিককে জেল দেওয়া হয়েছে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বেঞ্চলি থমাস নামের এই ব্যক্তি দক্ষিণ ভারতের পরিচিতি কাজে লাগিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের নিজ কোম্পানি ‘এ ক্লাস কেয়ার রিক্রুটমেন্ট’-এর মাধ্যমে কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
আদালতে জানানো হয়, তিনি সমুদ্রযাত্রীদের যুক্তরাজ্যে এক নৌযান থেকে অন্য নৌযানে স্থানান্তরের অনুমতি সংক্রান্ত আইনের ফাঁকফোকর ব্যবহার করতেন। সেই সুযোগে ভারতীয় নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশ করে থমাসের বেক্সহিলের বাড়িতে পৌঁছাতেন, যেখানে তিনি তাদের জন্য কাজের ব্যবস্থা করতেন।
শুক্রবার তাকে অবৈধ অভিবাসীদের কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৩ দফায় দোষী সাব্যস্ত করা হয় এবং দুই বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৫০ বছর বয়সী থমাস ২০০৭ সালে বৈধভাবে যুক্তরাজ্যে আসেন এবং ২০১২ সালে নাগরিকত্ব পান। তিনি এককভাবে এই কোম্পানি পরিচালনা করতেন এবং এই কর্মকাণ্ড থেকে প্রায় ১৯ হাজার আয় করেছেন।
বিচারক স্টিফেন মুানি বলেন, আপনি দক্ষিণ ভারতের পরিচিতি ও অভিবাসন সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগিয়ে অবৈধভাবে মানুষের চাকরি দেওয়ার একটি অপারেশন চালিয়েছেন। তিনি আরও বলেন, থমাস জানতেন তিনি কী করছেন এবং পুলিশ আসার সময় প্রমাণ লুকানোরও চেষ্টা করেন।
২০১৮ সালের ৫ জুন পুলিশ চার ভারতীয় নাগরিককে আটক করলে জানা যায় তাদের পাসপোর্ট থমাসের কোম্পানির কাছে রাখা ছিল। পরে পুলিশ থমাসের বাসায় গেলে তিনি নিজের গাড়ি লুকিয়ে রেখে ট্যাক্সিতে এসে যোগ দেন।
বিচারক এ ঘটনাকে বেক্সহিল থেকে পরিচালিত এক ব্যক্তি কেন্দ্রিক বাণিজ্যিক অপারেশন বলে আখ্যা দেন। তিনি বলেন, গ্রেপ্তার থেকে প্রথম আদালতে উপস্থিত হতে ছয় বছর লেগে যাওয়া "অযৌক্তিক বিলম্ব।"
অভিযোগপক্ষের আইনজীবী ওয়েন ক্র্যানস্টন-মরিস বলেন, থমাস ইচ্ছাকৃতভাবে এমন লোকদের নিয়োগ দিয়েছেন যাদের যুক্তরাজ্যে কাজের বৈধ অধিকার ছিল না।
প্রসিকিউটর কেটি স্যামওয়েস যোগ করেন, যাদের তিনি নিয়োগ দিয়েছেন তাদের অনেকে চিকিৎসা প্রশিক্ষণহীন অবস্থায় সবচেয়ে দুর্বল মানুষদের সেবা দিয়েছেন, যা বিপজ্জনক ছিল।
থমাস দণ্ডের অর্ধেক সময় কারাভোগের পর লাইসেন্সে মুক্তি পাবেন এবং আগামী বছর তার আয়-সম্পর্কিত মামলারও শুনানি হবে।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি