৫ মে ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় সরকার : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় সরকার : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় সরকার। ফলাফল যাই হোক সেটা মেনে নিতে প্রস্তুত আছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরো বছর যে সাফল্যে ভরা ছিল তা নয়। কিছুটা ভুলভ্রান্তি ও ব্যর্থতা আছে। এ ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাবো। আগামী বছর গণতন্ত্র ও সুসাশনের অগ্রগতি হবে।

২০১৯ সাল কেমন গেল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বছরজুড়ে আমাদের দলের সবগুলো সহযোগী সংগঠনের সভা-সম্মেলন করেছি। ২৯টি জেলার সম্মেলন করেছি। এখন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছি। সবমিলিয়ে আমার অসুস্থজনিত সময় বাদ দিয়ে বাকি সময়টা ভালোই কেটেছে।

সেতুমন্ত্রী বলেন, নতুন সরকারে নতুন মুখ এসেছে। তাদের পারফরম্যান্সও ভালো। তার পরও বলব কিছু ভুলভ্রান্তি ও ব্যর্থতা আছে। এই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে আজ ২০তম স্প্যান বসেছে। এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে। মেট্রোরেলের অগ্রগতি দেখতে আগামীকাল বুধবার উত্তরায় যাব। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। মেগা প্রকল্পগুলো এগিয়ে যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি