৫ মে ২০২৬

অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি : সুলতানা কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি : সুলতানা কামাল

বাংলাপ্রেস ডেস্ক: মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেছেন 'সব দল অংশ নিলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি'।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় নির্বাচনে আদিবাসী ভোটারদের অবাধ অংশগ্রহণ নিয়ে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট বা এএলআরডি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এডভোকেট সুলতানা কামাল অভিযোগ করেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে কেউ কেউ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আদিবাসীদের সুষ্ঠু ভোট দেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই মানবাধিকার কর্মী। পার্বত্য তিন জেলার আদিবাসী ভোটারদের নির্বাচনে অবাধ অংশ গ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এডভোকেট সুলতানা কামাল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারম্যান গৌতম দেওয়ান। সংবাদ সম্মেলনে অন্য আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী খুশী কবির ও ব্যারিস্টার সারা হোসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি