৮ মে ২০২৬

ন্যায্য অধিকার চাওয়ায় শিক্ষার্থীকে শোকজ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ন্যায্য অধিকার চাওয়ায় শিক্ষার্থীকে শোকজ !

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরকে ফেইসবুকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে স্ট্যাটাস দেয়ায় প্রক্টর অফিস থেকে স্ট্যাটাস এর কারণ ও বিবরণ জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন- আজ বিশ্ববিদ্যালয় এর এক শিক্ষার্থীর ফেইসবুক স্ট্যাটাস প্রশাসনকে আঘাত করেছে কিন্তু যখন বহিরাগতরা এসে বাস ভাঙ্গে,ছাত্রী মেসে ঢুকে, শিক্ষার্থীদের পিটায় তখন তা তাদের লাগে না। এখন পর্যন্ত কোন ঘটনার বিচার হয়নি কিন্তু ফেইসবুকে স্ট্যাটাস এর জন্যে এতদূর। তারা পেরেছে পরিবহন,আবাসিক সংকট কমাতে। পেরেছে সেশনজট কমাতে? পারে নি। আগে সমস্যার সমাধান করুক পরে শোকজ দিক।

এবিষয়ে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন উপাচার্য মহোদয় বিষয়টি প্রক্টরিয়াল বডিকে দায়িত্ব দিয়েছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। আমরা কেবল তাঁর বক্তব্য নিয়েছি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান।

শিক্ষার্থী মোরসালিন বলেন- শিক্ষার্থী হিসেবে অন্যায় অনিয়ম এর প্রতিবাদ করেছিলাম। আমার লিখা স্ট্যাটাসে কাউকে উদ্দেশ্য করে দিই নি প্রশাসন সেটি তাদের দিকে নিয়েছে এবং আমার লিখা স্ট্যাটাস এর শব্দ চয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যদি অন্যায় কে অন্যায় বলতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয় থেকে কি শিক্ষা নিয়ে যাবো। পরিবহন ও আবাসিক সংকট সহ অন্যান্য যেসব সুবিধা পাওয়ার কথা ছিলো সেগুলো অপ্রাপ্তির জন্যেই বেশী খারাপ লেগেছে আর সেই ক্ষোভের জায়গা থেকেই মূলত এই স্ট্যাটাস লিখেছিলাম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি