৫ মে ২০২৬

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

বাংলাপ্রেস ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই একমাত্র বিকল্প। তিনি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের গণআন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে ইমরানের বার্তা তুলে ধরেন পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা। তোশাখানা-২ মামলায় এক বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে, আর তার পরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সালমান আকরাম রাজা সাংবাদিকদের জানান, দলের আইনজীবীদের মতে, ইমরান খানকে একাকী বন্দি (সলিটারি কনফাইনমেন্ট) রাখা হয়েছে। তিনি আরও জানান, একটি বিজ্ঞপ্তিতে ইমরান খানের পরিবারের সদস্যদের আদালতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং বিচারকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যুক্ত হবেন।

রাজা জানান, ইমরান খান বলেছেন, তিনি তার অবস্থান থেকে "এক ইঞ্চিও" সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদাতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, বিচার বিভাগের সব পথ বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছেনা, এবং ন্যায়বিচার আর পাওয়া যাচ্ছে না, তাই প্রতিবাদই একমাত্র পথ।

পিটিআই ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং এটি চরম অবিচার হিসেবে উল্লেখ করেছেন।

পিটিআই তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে রায়টিকে ইতিহাসের একটি "অন্ধকার অধ্যায়" হিসেবে অভিহিত করেছে। দলটি জানিয়েছে, রায় ঘোষণার সময় ইমরান খান আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে উপস্থিত ছিলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি