৭ মে ২০২৬

ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা দায়ের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা দায়ের
  নোমান সাবিত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড সদস্যদের লস অ্যাঞ্জেলেসে মোতায়েনের প্রতিবাদে রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম (ডেমোক্র্যাট) ও অ্যাটর্নি জেনারেল র‌ব বোন্টা ফেডারেল আদালতে মামলা করেছেন। তারা একে অভূতপূর্ব 'ক্ষমতা দখলের চেষ্টা' বলে আখ্যা দিয়েছেন। সোমবার বিকেলে সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় একটি ফেডারেল বিচারকের কাছে ট্রাম্পের এই অনুমোদনকে ১০তম সংশোধনী লঙ্ঘন করে অসাংবিধানিক ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। ২২ পৃষ্ঠার অভিযোগে বলা হয়েছে, আমাদের জাতি ও গণতন্ত্রের মূল ভিত্তিগুলোর একটি হলো-আমাদের জনগণ সামরিক নয়, বেসামরিক শাসনের অধীনে পরিচালিত হবে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সংবিধানে প্রতিষ্ঠিত এই নীতিমালাই আমাদের নিশ্চিত করে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হবে, এবং এটি বেসামরিক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে, সামরিক কর্তৃত্ব দ্বারা নয়। লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এক নির্বাহী আদেশে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের অনুমোদন দেন। কিন্তু রাজ্য বা শহরের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি। বরং গভর্নর নিউজম ট্রাম্প প্রশাসনের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক আহ্বান জানান। রবিবার গভীর রাতে তিনি মামলার ঘোষণা দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি কোনো গভর্নরের সম্মতি ছাড়াই সংশ্লিষ্ট রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন। ১৯৬৫ সালে লিন্ডন বি. জনসন আলাবামায় বেসামরিক অধিকার রক্ষাকারীদের সুরক্ষা দিতে একই পদক্ষেপ নিয়েছিলেন। সাংবিধানিক যুক্তির পাশাপাশি মামলায় বলা হয়েছে, যে আইন অনুযায়ী ট্রাম্প গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে গভর্নরের সম্মতির প্রয়োজন ছিল যা নিউজম দেননি। অভিযোগে বলা হয়েছে, শুধুমাত্র সবচেয়ে চরম পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো রাজ্যের আপত্তি উপেক্ষা করে ন্যাশনাল গার্ড ফেডারেল সার্ভিসে ডেকে পাঠাতে পারেন। উল্লেখযোগ্যভাবে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ সপ্তাহান্তে আরও তীব্র হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তা সহিংসতায় রূপ নেয়। হোয়াইট হাউস বারবার সহিংসতার ছবি, গাড়ি পোড়ানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের দৃশ্য তুলে ধরে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ট্রাম্প হস্তক্ষেপ করেন। কিন্তু ক্যালিফোর্নিয়া সরকার এই পরিস্থিতির জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছে। তাদের মতে, এই মোতায়েন পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তোলে। এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বোন্টা বলেন, এটি অনিবার্য ছিল না। আমরা কখনই জানতে পারব না, কী হতো যদি প্রেসিডেন্ট আমাদের রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালন করতে দিতেন— যা তারা তখনও করছিল এবং খুব ভালোভাবেই পারত। সোমবারও বিক্ষোভ অব্যাহত ছিল এবং পেন্টাগন ঘোষণা করেছে, প্রায় ৭০০ মেরিন সেনা লস অ্যাঞ্জেলেসে পাঠানো হবে। এই মামলাটি ছিল সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের দায়ের করা দুই মামলার একটি। সোমবার বিকেলে আরও একটি মামলায় অ্যাটর্নি জেনারেল বোন্টার অফিস যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে চ্যালেঞ্জ করে, যারা একটি ১৬ বছর বয়সি ট্রান্সজেন্ডার অ্যাথলেটকে নিয়ে ক্যালিফোর্নিয়ার রাজ্য চ্যাম্পিয়নশিপে যোগদানের কারণে ফেডারেল অর্থায়ন কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি