৫ মে ২০২৬

নূপুর শর্মার বিরুদ্ধে ঢাকায় ইসলামপন্থীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নূপুর শর্মার বিরুদ্ধে ঢাকায় ইসলামপন্থীদের বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: ইসলামের নবীকে নিয়ে নূপুর শর্মা-সহ দুই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ঢাকায় ইসলামপন্থীদের বিক্ষোভ হয়েছে। ইসলাম ধর্মের নবীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কয়েকটি ইসলামপন্থী দলও সেখানে বিক্ষোভ-মিছিল করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকাররের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এছাড়া ভারতীয় সকল ধরনের পণ্য বয়কট করারও আহ্বান জানান তারা। তারা বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন ব্যানার-ফেস্টুনও বহন করেন। শুক্রবার ঢাকার আরো কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশের খবর পাওয়া গিয়েছে। এর আগে গত কয়েকদিনে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ করেছে। ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে ইসলামের নবীকে নিয়ে মন্তব্য করেছিলেন। আর বিজেপির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল একই বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন। তাদের বিতর্কিত মন্তব্যের কারণে বিশ্বের নানা মুসলিম দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে বিজেপি মিজ শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর জিন্দালকে দল থেকেই বহিষ্কার করেছে। বিবিসি বাংলা। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি