৪ মে ২০২৬

নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দরী নই : মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দরী নই : মমতা

বিনোদন ডেস্ক: ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার।

নুসরত জাহানের সঙ্গে নিজের তফাৎ একটাই। সেটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা করছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘‘নুসরত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দু’টো চোখ, আমারও দু’টো চোখ।

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

শোনামাত্র নুসরাত নিজে হেসে ফেলেন। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হেসে বলেন, ‘‘আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?’’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি